জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল ও সাবেক মন্ত্রী জনাব আলী আহসান মোহাম্মাদ মুজাহিদসহ জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ এবং দেশের জনগণের ওপর সরকারের জুলুম-নির্যাতন থেকে হেফাজতের জন্য আগামী ১২ জুন শুক্রবার দেশব্যাপী ‘দোয়া দিবস’-এর কর্মসূচি ঘোষণা করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডাঃ শফিকুর রহমান।
বুধবার এক বিবৃতির মাধ্যমে তিনি এ কর্মসূচি ঘোষণা করেন।
তিনি বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল ও সাবেক মন্ত্রী জনাব আলী আহসান মোহাম্মাদ মুজাহিদসহ জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দকে এ জালেম সরকার দীর্ঘ ৫ বছর যাবত কারাগারে অন্যায়ভাবে আটক করে রেখেছে। জামায়াত নেতৃবৃন্দের অনেকেই বিভিন্ন জটিল রোগে ভুগছেন।
তাদেরকে যথার্থ চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে না। অনেকের পরিবারের পক্ষ থেকে উন্নত চিকিৎসার জন্য কর্তৃপক্ষের প্রতি আহবান জানানো সত্তে¡ও তা আমলে নেয়া হচ্ছে না।
সরকারের জুলুম-নির্যাতনের শিকার দেশের আলেম-ওলামা, নারী-শিশু, বৃদ্ধসহ সর্বস্তরের মানুষ। জনগণের মাঝে স্বস্তি নেই, শান্তি নেই।
তিনি আরো বলেন, মৌলিক নাগরিক অধিকার হরণ করে সরকার দেশে এক নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করেছে। সরকারের অন্যায়, জুলুম নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে জামায়াত ও ছাত্রশিবিরের হাজার হাজার নেতা-কর্মী কারারুদ্ধ হয়েছেন। আহত ও পঙ্গু হয়েছেন।
বিনা বিচারে হত্যা করা হয়েছে জামায়াতের বহু সংখ্যক নেতা-কর্মীকে। ঘর-বাড়ি ও ব্যবসায়ী প্রতিষ্ঠান জ্বালিয়ে দেয়া হয়েছে। অনেককে অপহরণ করা হয়েছে। এ জালেম সরকারের হাত থেকে মুক্তির জন্য আপোষহীন সংগ্রামের পাশাপাশি মহান আল্লাহর কাছে দোয়া করার জন্য আমি দেশবাসীর প্রতি আহবান জানাচ্ছি।
জামায়াতের সেক্রেটারী জেনারেল জনাব আলী আহসান মোহাম্মাদ মুজাহিদকে মিথ্যা মামলায় জড়িয়ে সরকার অন্যায়ভাবে কারাগারে আটক রেখেছে। মিথ্যা বানোয়াট অভিযোগে বিচারের আয়োজন করে দলীয় লোকদের দ্বারা সাক্ষী দিয়ে তাকে ফাঁসানোর চেষ্টা করছে সরকার।
তার বিরুদ্ধে সরকারের সকল জুলুম-নির্যাতন ও ষড়যন্ত্র থেকে তিনিসহ সকল নেতৃবৃন্দের হেফাজতের জন্য ১২ জুন শুক্রবার আমি দোয়া দিবসের কর্মসূচি ঘোষণা করছি। এ কর্মসূচিতে অংশগ্রহণের জন্য দেশের জনগণ ও বিদেশে অবস্থানরত প্রবাসী ভাইবোনদের প্রতি আহবান জানাচ্ছি।
বিশেষ করে মক্কা-মদিনায় অবস্থানরত প্রবাসী ভাইবোনদের প্রতি এ জালেম সরকারের কবল থেকে নেতৃবৃন্দ, দেশ ও জাতির হেফাজতের জন্য দোয়া করার আহবান জানাচ্ছি।”
এসএইচ





