জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শুক্রবার সকাল ১০ টায় যোলশহর বিপ্লব উদ্যানে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
শ্রদ্ধাঞ্জলী অর্পণ শেষে চবি ছাত্রদলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সদস্য সাইফুদ্দীন সালাম মিঠুর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, চবি ছাত্রদলের সাবেক সভাপতি ইফতিখার চৌধুরী মহসিন, চবি ছাত্রদল নেতা মোহাম্মদ শহিদুল ইসলাম, মো: বরাতুল মাউন, এনামুল হক, মাইনউদ্দীন সুমন প্রমুখ।
ডা. শাহাদাত বলেন, আজ সবাইকে ৭ নভেম্বরের চেতনাকে ধারণ করে এই স্বৈরাচারী হাসিনার অবৈধ সরকারকে পতন ঘটানোর জন্য জাতীয়তাবাদী ও দেশপ্রেমিক সকল জনগনকে একই কাতারে এসে অবৈধ সরকার পতনের আন্দোলনকে ত্বরান্বিত করতে হবে।
এআর





