বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহঃ সেক্রেটারি এডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, মিসরের ইতিহাসে প্রথম ও গণতান্ত্রিক নির্বাচনে নির্বাচিত প্রেসিডেন্ট ছিলেন ইসলামি আদর্শে বিশ্বাসী ড. মুহাম্মাদ মুরসি।
শহীদ মুহাম্মাদ মুরসির শাহাদাৎ কবুলিয়াতের জন্য আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ২০১৩ সালে ইহুদিবাদী ও সাম্রাজ্যবাদী শক্তির ইন্ধনে মিসরীয় সেনাবাহিনী তাকে এক রক্তক্ষয়ী অভ্যত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত ও গ্রেফতার করে।
ছয় বছরের বন্দিজীবনে তাকে মাত্র তিনবার পরিবারের সাথে সাক্ষাত করতে দেওয়া হয়। অসুস্থ মুরসিকে পর্যাপ্ত চিকিৎসা সেবা প্রদান না করে চরম মানবাধিকার লঙ্ঘন করে মিশরীয় প্রশাসন।
ড. হেলাল উদ্দিন বলেন, এমতাবস্থায় আদালতের এজলাসেই অসুস্থ হয়ে ইন্তেকাল করেন তিনি। এটা কোন স্বাভাবিক মৃত্যু নয় বরং তাঁকে পরিকল্পিত ভাবে শহীদ করা হয়েছে। ফলে তাঁর মৃত্যুর এ ঘটনায় আমরা স্বাধীন, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানাচ্ছি।
থানা আমীর মু. শেখ আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এডভোকেট মুরাদ খান শাহীন প্রমুখ নেতৃবৃন্দ।
এছাড়াও ঢাকা মহানগরী দক্ষিণ, খিলগাঁও পুর্ব থানা, খিলগাঁও পশ্চিম থানা, শাজাহানপুর, মতিঝিল থান, যাত্রবাড়ি পশ্চিম থানা, শ্যামপুর থানা, কামরাঙ্গীরচর থানা, হাজারীবাগ দক্ষিণ থানা, বংশাল থানা, ডেমরা উত্তর থানা, ধানমন্ডি, সবুজবাগ উত্তর, কদমতলী উত্তর, লালবাগ, নিউমার্কেট, কোতয়ালী, সবুজবাগ উত্তর, মুগদা দক্ষিণ, মুগদা দক্ষিণসহ বিভিন্ন থানায় ড. মুহাম্মদ মুরসির শাহাদৎ কবুলিয়াতের জন্য বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ড. মুহাম্মদ মুরসির শাহাদৎ কবুলিয়াতের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে বিশেষ দোআ ও মোনাজাত করা হয়।
এএস





