জাতীয় পার্টির সাবেক মহাসচিব এ বি এম রুহুল আমীন হাওলাদার বলেছেন, আমরা নারায়ণগঞ্জ ও ফেনী হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই। যদি এসব হত্যাকাণ্ডের সঠিক বিচার না হয় তাহলে এই সংসদ থেকেই প্রতিবাদের ঝড় তোলা হবে।

বৃহস্পতিবার দশম জাতীয় সংসদের বাজেট অধিবেশনে প্রস্তাবিত ২০১৪-১৫ অর্থ বছরের বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি একথা বলেন।

প্রস্তাবিত বাজেটকে উন্নয়নমুখী ও সুষম দাবি করে জাপার এই সংসদ সদস্য বলেন, দেশে রাজনৈতিক স্থিতিশীলতা ও প্রশাসনিক দক্ষতা বজায় থাকলে বাজেটের ঘাটতি কাটিয়ে ওঠা সম্ভব হবে।

ঢাকা, ২৬ জুন(টাইমনিউজবিডি.কম)//এনএস