আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নাসিকে হেরে গিয়ে বিএনপির মাথা ঠিক নেই। সারা দুনিয়ায় যে নির্বাচন দৃষ্টান্ত ও মডেল, তাও নাকি রাষ্ট্রের স্তম্ভ ভেঙে দিয়েছে।
আজ সোমবার বিকেলে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে ছাত্রলীগ আয়োজিত বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
ছাত্রলীগের সভাপতি মো. সাইফুর রহমান সোহাগের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন নাট্য ব্যক্তিত্ব শমী কায়সার। উপস্থিত ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় কমিটির নেতারা।
ওবায়দুল কাদের বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে হেরে গিয়ে বিএনপির আর কিছুই করার নেই। তারা নিজেরা আজ আত্মঘাতী দলে পরিণত হয়েছে। তাদের নিজেদের ঘরে শত্রু, নিজেরাই নিজেদের দুর্বল করছে। তাই সরকারের বিরুদ্ধে নালিশ করা ছাড়া কিছুই করার নেই।
এমই





