পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন, দেশের সকল সংকটে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগই মানুষের পাশে থাকে। বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দল মুখে বড় বড় কথা বললেও সংকটে মানুষের পাশে থাকে না।
আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আরও বলেন, জননেত্রী শেখ হাসিনা করোনা সংকট মোকাবিলায় দিনরাত নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। তাঁর নির্দেশে আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনগুলো বর্তমানে কৃষকের ধান কেটে বাড়ি বাড়ি পৌছে দিচ্ছে। তিনি করোনাকালিন গত এক বছরে স্বাস্থ্য সেবা নিশ্চিত করছেন। অসহায়দের বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী ও বস্ত্র পৌছে দিচ্ছেন। সর্বপোরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার ও আওয়ামী লীগ করোনা সংকট মোকাবিলায় যা যা করণীয় সকল কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি দেশের সকল উন্নয়ন কর্মকান্ডও স্বাস্থ্য বিধি মেনে দূর্বার গতিতে এগিয়ে চলছে।
শুক্রবার (৩০ এপ্রিল) দিনব্যাপী শরীয়তপুরের নড়িয়া পৌরসভাসহ তিনটি স্পট ও সখিপুরে প্রায় ২ হাজার ২০০ জনকে শাড়ি-লুঙি এবং ৪৫০ পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অনল কুমার দে, নড়িয়া উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল হক মাল, সাধারন সম্পাদক হাসানুজ্জমান খোকন, সখিপ্রু থানা আওয়ামীলীগের সভাপতি ও ভেদরগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন কবির, সাধারন সম্পাদক আতিকুর রহমান মানিক সরকার, নড়িয়ার ইউএনও জয়ন্তী রুপা রায়, ভেদরগঞ্জের ইউএনও তানভীর আল নাসীফ, পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ প্রমূখ।
সোহাগ/এমবি





