গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখতে জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।
আজ (১১ নভেম্বর) রোববার দুপুর সোয়া ১টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে করে এই ঘোষণা দেন জোটের সমন্বয়ক ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ।
লিখিত বক্তব্যে কর্নেল অলি বলেন, ২৩ ডিসেম্বরের একদিন পর বড়দিনসহ অন্যান্য কারণে তফসিল একমাস পেছানোর দাবি করছি।
এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানসহ ২০ দলীয় জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
গত (০৮ নভেম্বর) বৃহস্পতিবার সন্ধ্যায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা।
ঘোষিত তফসিল অনুযায়ী, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৯ নভেম্বর। মনোনয়নপত্র বাছাইয়ের দিন ২২ নভেম্বর। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ নভেম্বর।
মনোনয়নপত্র দাখিল করা যাবে ১৯ নভেম্বর পর্যন্ত। ২২ নভেম্বর বাছাইয়ের পর ২৯ নভেম্বর পর্যন্ত প্রত্যাহারের সুযোগ থাকবে। এরপর ৩০ নভেম্বর প্রতীক বরাদ্দ হলে শুরু হবে আনুষ্ঠানিক ভোটের প্রচার। ভোট হবে ২৩ ডিসেম্বর। নির্বাচনের ভোট গ্রহণ ২৩ ডিসেম্বর।
এমবি





