দেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বেড়েই চলেছে। বিরোধী দলের নেতাকর্মী ও বিভিন্ন মামলার আসামিদের বিচারের আওতায় না নিয়ে নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করা হচ্ছে বলে অভিযোগ করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার বিকালে নীলফামারী জেলা বিএনপির কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ অভিযোগ করেন তিনি।
মির্জা ফখরুল বলেন,এ ধরনের বিচারবহির্ভূত হত্যা পৃথিবীর কোনো দেশে ঘটার নজির নেই। গত তিন মাসে ২৯৪ জনকে গুম করা হয়েছে,না হয় হত্যা করা হয়েছে বলে দাবি করেন তিনি।
মির্জা ফখরুল ঠাকুরগাঁও যাওয়ার পথে নীলফামারীতে নামেন দলের নিহত কর্মীদের পরিবারের সঙ্গে দেখা করার জন্য। তিনি নূরের গাড়িবহরে হামলা মামলার আসামি বিএনপির নেতা গোলাম রব্বানী ও ছাত্রদলের নেতা আতিকুল ইসলাম আতিকের স্বজনদের সঙ্গে কথা বলেন।
একতরফা নির্বাচনের পরপর নীলফামারীতেও তাদের দুজন কর্মীকে হত্যা করা হয়েছে দাবি করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন,নীলফামারীতে নূরের গাড়িবহরে হামলা মামলার এক ও তিন নম্বর আসামি বিএনপির নেতা গোলাম রব্বানী ও ছাত্রদলের নেতা আতিকুল ইসলাম আতিককে কয়েক দিন আগে হত্যা করে রাস্তার ধারে ফেলে রাখা হয়েছে।
মির্জা ফখরুল বলেন,আমি নিহত গোলাম রব্বানীর সন্তান ও আতিকুল ইসলামের মায়ের সঙ্গে কথা বলেছি। তাদের জিজ্ঞাসা- কী অপরাধ ছিল তাদের বাবা ও ছেলের? একই সঙ্গে এমপি নূরের গাড়িবহরে হামলা মামলার আসামি নিখোঁজ মহিদুল,ছকিমুদ্দীন,আবদুল মালেক ও আবদুল খালেকের সন্ধান দাবি করেন ফখরুল।
জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্যসচিব সামসুজ্জামান। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের ভাইস প্রেসিডেন্ট ফরহাদ হোসেন আযাদ,ছাত্রদলের ভাইস প্রেসিডেন্ট কামাল হোসেন,জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জহুরুল ইসলাম,মীর সেলিম ফারুক,রাজ্জাকুল ইসলাম রাজা,মোস্তফা হক বাচ্চু,বিএনপির নেতা আবদুল গফুর সরকার,সাইফুল্ল্যাহ রুবেল,ছাত্রদলের নেতা আবদুস সালাম বাবলা প্রমুখ।
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বেড়েই চলেছে: ফখরুল
দেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বেড়েই চলেছে। বিরোধী দলের নেতাকর্মী ও বিভিন্ন মামলার আসামিদের বিচারের আওতায় না নিয়ে নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করা হচ্ছে বলে অভিযোগ করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বিকালে নীলফামারী জেলা
৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন আজ ফখরুল-অলি মুখোমুখি, সংসদে সংখ্যার লড়াইয়ে এগিয়ে কে
দীর্ঘ ৩৫ বছর পর আবারও সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হতে যাচ্ছেন বাংলাদেশে। আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদে অনুষ্ঠিত হবে বহুল আলোচিত এই নির্বাচন। রাষ্ট্রপতি পদে মুখোমুখি হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনি ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ।
বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন ফখরুল, চাইলেন ক্ষমা
দীর্ঘ রাজনৈতিক পথচলার সহকর্মীদের সামনে শেষবারের মতো বক্তব্য দিতে গিয়ে আবেগ ধরে রাখতে পারলেন না বিএনপির সদ্য সাবেক মহাসচিব ও রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্মরণ করলেন প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া ও দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে, কৃতজ্ঞতা জানালেন দলের চেয়ারম্যান তারেক রহমানকে। একপর্যায়ে কান্নায় ভেঙে পড়ে দায়িত্ব পালনকালে কোনো ভুলত্রুটি বা অজান্তে কারও মনে আঘাত দিয়ে থাকলে ক্ষমা চাইলেন তিনি। এরপরই দলীয় সংসদ সদস্যদের কাছে রাষ্ট্রপতি নির্বাচনে তাকে ভোট দেওয়ার আবেদন জানান ফখরুল।
২০ আগস্ট ভোট রাষ্ট্রপতি নির্বাচনে মুখোমুখি ফখরুল-অলি
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত লড়াইয়ে মুখোমুখি হচ্ছেন বিএনপির প্রার্থী ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ। নির্ধারিত সময়ে কোনো প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার না করায় আগামী ২০ আগস্ট সংসদে ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন।
আমি কিছুই জানি না, দল থেকেও বলা হয়নি: ফখরুল
বিএনপি নতুন রাষ্ট্রপতি হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বেছে নিচ্ছে- এমন খবর গণমাধ্যমে চাউর হয়েছে। তবে এ বিষয়ে নিজে কিছু জানেন না বলে গণমাধ্যমকে বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোশ্যাল মিডিয়ার অপব্যবহারে রাজনৈতিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: ফখরুল
সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার এবং ভুল প্রচারণায় রাজনৈতিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
















