সোমবার (২ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে মঞ্জুরুল ইসলাম বলেন, ‘প্রতিবেশী রাষ্ট্রগুলোর সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা ও আস্থার ভিত্তিতে হওয়া উচিত। একটি কূটনৈতিক মিশন আন্তর্জাতিক আইনের আওতায় সুরক্ষিত। সেখানে এ ধরনের হামলা কেবল আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্কের জন্য হুমকি নয়, বরং দু’ প্রতিবেশী দেশের পারস্পরিক সম্পর্কের ওপরেও বিরূপ প্রভাব ফেলে। এ ঘটনা কেবল আঞ্চলিক স্থিতিশীলতাকে ব্যাহত করবে না বরং উগ্রবাদ ও সহিংসতার বিস্তারকেও উৎসাহিত করবে।’

তিনি বলেন, ‘আমরা ভারত সরকারের প্রতি আহ্বান জানাই, শিরগিরই হামলাকারীদের চিহ্নিত করে শাস্তি নিশ্চিত এবং মিশনের নিরাপত্তা জোরদার করা হোক। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নেয়া অত্যন্ত জরুরি।’

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সকলের প্রতি ধৈর্য ও সংযম প্রদর্শনের মাধ্যমে জাতীয় স্বার্থ রক্ষায় সচেতন থাকার আহ্বান জানায়।

প্রেস বিজ্ঞপ্তি