অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেছেন, গত ৫ জানুয়ারির নির্বাচনের পর দেশে শান্তি বিরাজ করছে। একটি কুচক্রী মহল দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করলেও সফল হতে পারেনি।

শনিবার বেলা ১১টায় সুনামগঞ্জ ট্রাফিক পয়েন্টে খাদ্যে রাসায়নিক দ্রব্য ও ভেজাল মিশ্রণ নিরোধ চর্তুমুখী অভিযানের উদ্বোধনের আগে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, দেশের সবার নাগরিক অধিকার প্রতিষ্ঠার জন্য প্রধানমন্ত্রী ফলমূল ও খাদ্যদ্রব্যে ফরমালিন ও বিভিন্ন নাম সম্বলিত বিষাক্ত রাসায়নিক এবং ভেজাল মিশ্রণকারীদের বিরুদ্ধে চর্তুমুখী কঠোর আইনি ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।

সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইলামের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবজিৎ সিংহ এর পরিচালনায় আরো বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার হেমায়েতুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আপ্তাব উদ্দিন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুর রইছ, সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক নূরুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আইনুল ইসলাম বাবলু প্রমুখ।

ঢাকা, ২৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এএইচ