পাবনা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও আটঘরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মাওলানা জহুরুল ইসলাম খানকে অন্যায়ভাবে সাময়িকভাবে বরখাস্ত করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডা: শফিকুর রহমান।

আজ ২৩ ডিসেম্বর বিবৃতির মাধ্যমে এ নিন্দা জানানো হয় বলে জানা যায়।

তিনি জানান, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার হীন উদ্দেশ্যেই সরকার অন্যায়ভাবে মাওলানা জহুরুল ইসলাম খানকে উপজেলা চেয়ারম্যান পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করেছে।

সাময়িকভাবে বরখাস্ত করে সরকার তার ওপর চরম জুলুম করেছে। মাওলানা জহুরুল ইসলাম খানকে সাময়িকভাবে বরখাস্ত করার মাধ্যমে আবারো প্রমাণিত হলো যে, বর্তমান সরকার গণতন্ত্র ও আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল নয়।

নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যানগণকেও সরকার স্বাচ্ছন্দে কাজ করতে দিচ্ছে না। নির্বাচিত চেয়ারম্যানকে বরখাস্ত করে সরকার তার সেবা থেকে উপজেলার জনগণকে বঞ্চিত করেছে।

সরকার আইনের অপব্যবহার করে নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগণকে রাজনৈতিক উদ্দেশ্যে হয়রানী করছে। নির্বাচিত জনপ্রতিনিধিগণকে হয়রানী বন্ধ করার জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

পাবনা জেলার আটঘরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মাওলানা জহুরুল ইসলাম খানকে উপজেলা পরিষদ চেয়ারম্যানের পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করার অন্যায় সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করার জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।”

এসএইচ