দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই শুরু হয়েছে জাতীয় শ্রমিক লীগের সম্মেলন। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সকাল ১০ টা ৪২ মিনিটে পায়রা ও বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর পবিত্র ধর্মগ্রন্থ পাঠ ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে সম্মেলনের কার্যক্রম শুরু হয়।

শনিবার সকাল থেকে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হতে থাকে জাতীয় শ্রমিক লীগের নেতাকর্মীরা। সংগঠনের জাতীয় সম্মেলন উপলক্ষে তাদের এই সমাগম ঘটে উদ্যানটিতে।

শনিবার বেলা পৌনে এগারোটার দিকে জাতীয় শ্রমিক লীগের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় শ্রমিক লীগের নেতাকর্মীরা ‘শেখ হাসিনার আগমন শুভেচ্ছা স্বাগতম’ স্লোগান দেন।

স্লোগানের মাধ্যমে সম্মেলনের প্রধান অতিথি ও সংগঠনের সাংগঠনিক নেত্রী শেখ হাসিনাকে অভিবাদন জানান তারা।

পরে জাতীয় সংগীতের মাধ্যমে শ্রমিক লীগের সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু করা হয়।

এএস