সরকার বিরোধীদল দমনে সারাদেশে হত্যা, গুম, অপহরণ, হামলা-মামলা এবং জুলুম নির্যাতনের পাশাপাশি বিরোধী দলীয় নেতাকর্মীদের হেনস্থা করতে কখনো প্রশাসন আবার কখনো দুদককে নগ্নভাবে ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, এই অপকর্ম তারা গত পাঁচ বছর ধরে অব্যাহত রেখেছে। দুদকের এই সম্পদ অনুসন্ধানের সিদ্ধান্ত বর্তমান সরকার কর্তৃক নির্যাতন নিপীড়ণের আরো একটি ভয়াবহ মাত্রার নিদর্শন।
মির্জা ফখরুল আরো বলেন, গত ৫ জানুয়ারির প্রহসনমূলক, পাতানো ও দেশ-বিদেশে সবার নিকট অগ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখলকারী বর্তমান অবৈধ আওয়ামী ফ্যাসিষ্ট সরকার চুড়ান্ত গণবিচ্ছিন্ন হয়ে এখন বিরোধীদলের নেতাকর্মীদের নানাভাবে ধ্বংস করার মহা পরিকল্পনা গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর সম্পদ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে সরকারের আজ্ঞাবাহী দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বর্তমান সরকারের উদ্দেশে ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, হামলা মামলা ও দমন-পীড়ন চালিয়ে বিরোধীদলের গণতান্ত্রিক আন্দোলনকে দমন করা যাবে না, গণসম্পৃক্ত চলমান আন্দোলনের চুড়ান্ত বিজয়ের মাধ্যমে সরকারের অপশাসন এবং দাম্ভিক আচরণের উপযুক্ত জবাব দেয়া হবে।
মির্জা ফখরুল দলের ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর সম্পদ দুদক কর্তৃক অনুসন্ধানের সিদ্ধান্তকে বিরোধী দলের নেতাকর্মীদের ওপর জুলুম-নির্যাতনের একটি নতুন ন্যাক্কারজনক ঘটনা হিসেবে আখ্যা দিয়ে অবিলম্বে এ ধরণের সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানান।
[b]ঢাকা, এমএইচ, ৩ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এআর[/b]
রাজনীতি
দুদককে নগ্নভাবে ব্যবহার করছে সরকার: ফখরুল
সরকার বিরোধীদল দমনে সারাদেশে হত্যা, গুম, অপহরণ, হামলা-মামলা এবং জুলুম নির্যাতনের পাশাপাশি বিরোধী দলীয় নেতাকর্মীদের হেনস্থা করতে কখনো প্রশাসন আবার কখনো





