আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগ ও শিবিরের সংঘর্ষে ২ ব্যবসায়ীসহ ১০ জন আহত হয়েছেন। শুক্রবার রাত ৯টায় ফেনীর দাগনভূঞায় উপজেলার জায়লস্কর ইউনিয়নের সিলোনীয়া বাজারে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে বাজারের সালাহ উদ্দিন (৩২) ও ব্যবসায়ী মোরশেদ (২৬) ছাড়া অন্যান্যদের নাম-পরিচয় জানা যায়নি। তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষ চলাকালে সিলোনীয়া বাজারে ৮-১০টি ককটেলের বিস্ফোরণ ঘটায় উভয়পক্ষ। আতঙ্কে ব্যবসায়ীরা দোকান-পাট বন্ধ করে দেন।
দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি/তদন্ত) আনোয়ারুল আজিম জানান, সংঘর্ষের পর ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে,এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
[b]ঢাকা, ২ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]
রাজনীতি
ছাত্রলীগ-শিবির সংঘর্ষ, আহত ১০
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগ ও শিবিরের সংঘর্ষে ২ ব্যবসায়ীসহ ১০ জন আহত হয়েছেন। শুক্রবার রাত ৯টায় ফেনীর দাগনভূঞায় উপজেলার জায়লস্কর ইউনিয়নের সিলোনীয়া বাজারে এ ঘটনা ঘটে





