২০ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দের মুক্তি,গণগ্রেফতার, গুম-খুন বন্ধ, ২০দলের মুখপাত্র সালাহউদ্দিন আহমেদের সন্ধান ও মুক্তিদান এবং অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ২০ দলীয় জোট ঘোষিত টানা অবরোধ ও হরতালের সমর্থনে আজ মঙ্গলবার রাজধানীর বিভিন্ন থানায় মিছিল, সমাবেশ ও পিকেটিং করে ২০ দল তথা বিএনপি-জামায়াতের কর্মীরা।
রাজধানীর বিভিন্ন এলাকায় ২০ দল আয়োজিত মিছিল পরবর্তি সমাবেশে নেতৃবৃন্দ বলেন- সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতিসহ সারা দেশের আইনজীবী সমিতির নির্বাচনে সরকার দলীয় সর্মথক প্রার্থীদের ভরাডুবির পর অবৈধ আওয়ামী সরকারের ক্ষমতায় থাকার নৈতিক অধিকার নেই।
তারা আরো বলেন, সরকারের পতনের ঘন্টা বেজে উঠেছে। ছাত্রজনতা পাড়া মহল্লায় রাজপথে নেমে এসে তাদের পতন সুনিশ্চিত করবে ইনশাআল্লাহ।
মালিবাগে জামায়াতের মিছিল:
২০ দলীয় জোটের শীর্ষনেতৃবৃন্দের মুক্তিএবং অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ২০ দলীয় জোট ঘোষিত অনির্দিষ্টকালের রাজপথ, নৌপথ, রেলপথ অবরোধের সমর্থনে আজ মঙ্গলবার সকাল ৮টায় মালিবাগে রেলগেট এলাকায় বিক্ষোভ, পিকেটিং ও অবরোধ করে রমনা জামায়াত ।
এছাড়াও মগবাজার, নয়াটোলা, মধুবাগ, মালিবাগ, মৌচাক এলাকায় পিকেটিং করে ২০দলীয় জোটের কর্মীরা।
ডেমরায় ২০ দলীয় জোটের মিছিল:
মঙ্গলবার সকাল ৭টায় রাজধানীর ডেমরা রানীমহল এলাকায় বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে ২০ দলীয় জোটের নেতাকর্মীরা। মিছিলে উপস্থিত ছিলেন জামায়াত নেতা আবুল হোসাইন, আরিফ হোসেন, জাহাঙ্গির হোসেন, আকতারুজ্জামান, মোঃ হানিফ, হাবিবুর রহমান প্রমূখ।
সূত্রাপুর-গেন্ডারিয়ায়২০ দলের মিছিল:
মঙ্গলবার সকাল ৯টায় রাজধানীর ফরাশগঞ্জে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে ২০ দলীয় জোটের নেতাকর্মীরা। মিছিলে উপস্থিত ছিলেন জামায়াত নেতা আজম খান, আঃ জব্বার, হুমায়ুন কবির, মিজানুল ইসলাম, আবু কায়সার, শাহবউদ্দিন, আতিকুর রহমান, তোফাজ্জল হোসাইন প্রমূখ।
মতিঝিলে জামায়াতের মিছিল:
মঙ্গলবার সকাল ৮টায় রাজধানীর মতিঝিলে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে জামায়াতে ইসলামী মতিঝিল থানা। জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী মজলিশে শুরা সদস্য ও মতিঝিল থানা আমীর মোঃ কামাল হোসেনের নেতৃত্বে মিছিলে আরো উপস্থিত ছিলেন থানা সেক্রেটারী মুতাসিম বিল্লাহ, নূর মোহাম্মদ, শিবির নেতা হামিদুল্লাহ খান প্রমূখ।
উত্তরায় জামায়াতের মিছিল:
মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় রাজধানীর উত্তরা-১২ নম্বর সেক্টরে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে ২০ দলীয় জোটের নেতাকর্মীরা। ভারপ্রাপ্ত থানা আমীর আবদুল্লাহ রেজার নেতৃত্বে মিছিলে আরো উপস্থিত ছিলেন জামায়াত নেতা জামালউদ্দিন, মুস্তাকিমবিল্লাহ, আরিফ হোসেন, তরিকুল ইসলাম, মুজাহিদুল ইসলাম, সোহেল রানা, আরমান হোসেন প্রমূখ।
শাহজাহানপুরে ২০ দলের মিছিল:
মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় রাজধানীর শাহজাহানপুরে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে ২০ দলীয় জোটের নেতাকর্মীরা। জামায়াত নেতা সাইদুর রহমানের নেতৃত্বে মিছিলে আরো ইব্রাহীম খলিল, মোশারফ হোসেন, জহিরুল আলম, ইয়াসিন হেলাল, আমিরুল ইসলাম প্রমূখ।
ইআর





