অভিশংসন আইন করে বিচারপতিদের প্রতি মানসিক চাপ সৃষ্টি করা হয়েছে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেছেন, অভিশংসন আইন বিচার বিভাগের উপর ভূমিকম্পের মতো আঘাত হেনেছে।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবে ‘সংবিধানের ষোড়শ সংশোধন: উপেক্ষিত জনগণ’ শীর্ষক এক নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রফিকুল ইসলাম বলেন, বিচারপতিদের অপসারণ ক্ষমতা সংসদকে দেয়ায় বিচার বিভাগের স্বাধীনতা বজায় থাকবে কিনা এ নিয়ে সন্দেহ রয়েছে।
জনগণের ভোট ছাড়া গঠিত পার্লামেন্ট বিচারপতিদের ক্ষমতা ছিনিয়েছে উল্লেখ করে তিনি বলেন, পৃথিবীর এমন কোন দেশ নেই যেখানে পার্লামেন্ট জনগণের অধিকার কেড়ে নেয়। গণতন্ত্রকে হত্যা করে। এক দলীয় শাসন কায়েম করে।
তিনি আরো বলেন, যেভাবে দেশকে স্বাধীন করা হয়েছিল, ঠিক সেইভাবে গণতন্ত্রকে ফিরিয়ে আনা হবে।
স্বাধীনতা ফোরাম এ নাগরিক সমাবেশের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপিত আবু নাসির মো. রহমতুল্লাহ।
ঢাকা, ১৯ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এএইচ





