রাজশাহী জেলার বাঘা পৌরসভা জামায়াতের আমীর অধ্যাপক সাইফুল ইসলামসহ জামায়াতের ৬২ জন নেতা-কর্মীকে গত ৩০ আগস্ট রাতে পুলিশের অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “রাজনৈতিকভাবে হয়রানী করার হীন উদ্দেশ্যেই পুলিশ তাদের গ্রেফতার করেছে।
বাঘায় জামায়াতের নেতা-কর্মীদের গ্রেফতার করার ঘটনার মধ্য দিয়ে সরকারের একদলীয় ফ্যাসিবাদী চরিত্রই অত্যন্ত নগ্নভাবে প্রকাশিত হয়েছে।
জামায়াতের আন্দোলন দমন করার উদ্দেশ্যেই সরকার নেতা-কর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার করে জুলুম-নির্যাতন চালাচ্ছে। সরকারের জুলুম-নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমি দেশবাসীর প্রতি আহবান জানাচ্ছি।
বাঘা পৌরসভা জামায়াতের আমীর অধ্যাপক সাইফুল ইসলামসহ জামায়াতের গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীদের অবিলম্বে মুক্তি প্রদান করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি।
এসএইচ





