বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মু. আতিকুর রহমান বলেছেন, ছাত্রশিবির একটি স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে তরুণ ছাত্র সমাজের মধ্যে ভাল ছাত্র হওয়ার পাশাপাশি নৈতিক চরিত্র গঠনে উদ্বুদ্ধ করে। এজন্য একজন শিবিরকর্মীকে কথা নয়, বরং নৈতিক চরিত্র দিয়ে সাধারণ ছাত্রদের মধ্যে প্রভাব সৃষ্ঠি করতে হবে।
শনিবার রাজধানীর একটি মিলনায়তনে ছাত্রশিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা আয়োজিত দিনব্যাপি সাথী শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিবির সেক্রেটারি আরও বলেন, ছাত্র সমাজকে শিবিরের ছায়াতলে নিয়ে আসতে দাওয়াতি কাজে আরো তৎপর হতে হবে। ইসলামের সুমহান আদর্শ ছাত্র সমাজের কাছে স্পষ্ট হলে বিরোধী শক্তির কোন অপপ্রচারই কাজে আসবে না। দেশের চলমান সঙ্কট থেকে উত্তরণেও মানুষ আজ শিবিরের দিকে তাকিয়ে আছে। ছাত্রজনতাকে সাথে নিয়ে চলমান সঙ্কট থেকে উত্তরণের লক্ষ্যেও কাজ করতে হবে।
শাখা সভাপতি খালেদ মাহমুদের পরিচালনায় ও সেক্রেটারি দাইয়ান সালেহিনের ব্যবস্থাপনায় এতে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর নায়েবে আমীর মাওলানা আবুল হাসনাত মু. আব্দুল হালিম,ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. রেজাউল করিম,  কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নাভিদ আনোয়ার, এইচআরডি সম্পাদক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
[b]ঢাকা, ২৪ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]