বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ঘুমিয়ে রাখার জন্য তার সঙ্গে দেখা করতে এসে দেখা না পেয়েও ফিরে গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী জানিয়েছেন যে এটা শিষ্টাচার নয়।
তিনি বলেন, "প্রধানমন্ত্রী তাকে (খালেদা) সমবেদনা জানাতে এখানে এসেছিলেন। তিনি গাড়ি থেকেও নেমেছিলেন। কিন্তু কার্যালয়ের দরজা খোলা হয়নি ও তাকে অভ্যর্থনা জানাতে কেউ এগিয়ে আসেনি। এটা শিষ্টাচার নয়। এটা ভদ্রোচিত নয়।"
উল্লেখ্য, শনিবার বেলা সাড়ে ১২টায় মালয়েশিয়াতে মারা যান খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো।
খালেদা জিয়াকে সমবেদনা জানাতে রাত সাড়ে ৮টায় তার গুলশান কার্যলয়ে যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার।
কিন্তু প্রধানমন্ত্রীর আসার ঠিক ১৫ মিনিট আগে সাংবাদিকদেরকে খালেদার অসুস্থ্যতার কথা জানান শিমুল বিশ্বাস। সেই সঙ্গে তাকে ঘুমিয়ে রাখার কথাও জানান তিনি।
শিমুল বিশ্বাস বলেন, "ছেলের মৃত্যুতে খালেদা জিয়া অসুস্থ্য হয়ে পড়েছেন। তাই তাকে ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে।"
এরপর সাড়ে ৮টার দিকে প্রধানমন্ত্রীর গাড়ি বহর বিএনপির কার্যালয়ের সামনে পৌঁছায়। প্রধামন্ত্রী গাড়ি থেকে নেমে কার্যালয়ের দিকে যান। কিন্তু খালেদা জিয়ার ঘুমের কথা জেনে আবার গাড়িতে ওঠেন এবং তার গাড়ি বহর ফিরে যায়।
জেডআই





