বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামীকাল শুক্রবার নারায়ণগঞ্জের সোনারগাঁ যাচ্ছেন।
উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান টাইমনিউজবিডি'কে এ তথ্য নিশ্চিত করেছেন।
ঈদ পূনর্মিলনী শুক্রবার সোনারগাঁ মেঘনা শিল্প নগরী বালুর মাঠে অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন সোনারগাঁ জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু জাফর।
ঢাকা, এমএইচ, ৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এআর





