সারাদেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর অর্ধশতাধিক নেতা-কর্মীকে অন্যায়ভাবে গ্রেফতার করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

আজ বুধবার (৩১ মার্চ) এক বিবৃতি প্রদান করেন।

বিবৃতিতে তিনি বলেন, “জাতি যে মুহূর্তে স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদযাপন করছে, ঠিক সেই মুহূর্তে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের বিরুদ্ধে গ্রেফতার অভিযান পরিচালনা খুবই দুঃখজনক।

সরকার রাজশাহী, সিলেট, শরীয়তপুর ও ফেনী থেকে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের প্রায় অর্ধশতাধিক নেতা ও কর্মীকে গ্রেফতার করেছে। জামায়াতে ইসলামীর গঠনমূলক কাজকে বাধাগ্রস্ত করতে নেতা-কর্মীদেরকে পুলিশ অন্যায়ভাবে গ্রেফতার করছে ও তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করছে। আমি এই গ্রেফতার করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি নিয়মতান্ত্রিক, গণতান্ত্রিক রাজ‣নতিক দল। দেশের সংবিধান সকল রাজনৈতিক দলকে দলীয় কার্যক্রম পরিচালনা করার অধিকার দিয়েছে। তাই নেতা-কর্মীদের গ্রেফতার করে এবং দলীয় কার্যক্রমে বাধা দিয়ে সরকার অসাংবিধানিক কাজ করেছে। সরকার একেরপর এক সংবিধান লংঘন করে যাচ্ছে ও গণতন্ত্রকে মারাত্মকভাবে বিপর্যস্ত করছে এবং দলীয় সন্ত্রাসীদের দ্বারা সারা দেশে নৈরাজ্য সৃষ্টি করছে।

সরকার পরিকল্পিতভাবে দেশে সন্ত্রাসী পরিবেশ ক্সতরি করে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদেরকে এবং ইসলাম প্রিয় মানুষকে গণহারে গ্রেফতার করছে। আমি সরকারকে বলব, জুলুম-নিপীড়ন চালিয়ে ক্ষমতা দীর্ঘায়িত করা যাবে না। জুলুম নিপীড়ন বন্ধ করুন।

গণতন্ত্র হরণকারী ক্সস্বরাচার সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমি দেশবাসীর প্রতি আহবান জানাচ্ছি। সেই সাথে জুলুম-নিপীড়ন বন্ধ করে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীকে অবিলম্বে মুক্তি দেওয়ার জন্য আমি সংশ্লিষ্ট মহলের প্রতি আহবান জানাচ্ছি।” বিজ্ঞপ্তি

এএস