লতিফ সিদ্দিকীকে গ্রেফতারের আল্টিমেটাম দিয়ে ইসলামী দলগুলোর হরতাল ডাকা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।
শনিবার সকালে বঙ্গবন্ধুর ছোট ছেলে শেখ রাসেলের ৫০তম জন্মদিনে বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।
তিনি বলেন, তার অপরাধের জন্য সরকার তাকে মন্ত্রিসভা ও প্রেসিডিয়াম থেকে সরিয়ে সর্বোচ্ছ শাস্তি দিয়েছে। দল থেকে বহিষ্কারের জন্য শোকজও করা হয়েছে। তিনি এখন দেশের বাইরে অবস্থান করছেন। তাই তাকে গ্রেফতারের জন্য হরতাল দেয়ার কোন মানে হয় না।
কেএইচ





