বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান মাওলানা ফরীদ উদ্দীন মাসঊদ বলেছেন, “জামায়াতে ইসলামীর বিরোধিতা করা ঈমানি দায়িত্ব। এরা সাহাবায়ে কেরামের সমালোচক। বাতিল। এদের কাছে ইসলাম নিরাপদ নয়।”

শনিবার বিকালে রাজধানীর খিলগাঁও চৌধুরীপাড়া ইকরা মিলনায়তনে বাংলাদেশ জমিয়তুল উলামার এক প্রশিক্ষণমূলক কর্মশালায় এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলের ঢাকা মহানগরীর সভাপতি মাওলানা দেলোয়ার হুসাইন সাইফী।বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হুসাইনুল বান্না, মাওলানা রুহুল আমীন সিরাজী, মাওলানা ইমদাদুল্লাহ কাসেমী, মাওলানা আবদুর রহীম, মাওলানা সদরুদ্দীন মাকনুন প্রমুখ। 

ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, “সাহাবি বিদ্বেষী কেউ ইসলামের ব্যাখ্যা দিতে পারে না। জামায়াতে ইসলামী সাহাবা বিদ্বেষী বলেই আমরা এদের বিরোধিতা করি।”

তিনি আরো বলেন,  “জামায়াত অযোগ্য লোককেও ইসলামের ব্যাখ্যা দিতে উদ্বুদ্ধ করে থাকে। জামায়াত হজরত মুআবিয়ার বিরোধিতা করে প্রকারান্তরে পবিত্র কুরআনের বিরুদ্ধেই রুখে দাঁড়িয়েছে। তাই বগলের নিচে করে তারা তাফহিমুল কুরআন নিয়ে ঘুরে বেড়ায়।

জেআই