রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের ক্রীড়া সম্পাদক আফজাল হোসেনকে পুলিশ গ্রেফতার করার পর গুলি করে আহত করার এবং রাজশাহী,নীলফামারী এবং ছাতকে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ৯জন কর্মীকে অন্যায়ভাবে আটক করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান।
সোমবার এক বিবৃতিতে তিনি বলেন, পুলিশ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের ক্রীড়া সম্পাদক আফজাল হোসেনকে গ্রেফতার করার পর ঠান্ডা মাথায় গুলি করে আহত করার ও রাজশাহী,নীলফামারী এবং ছাতকে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ৯জন কর্মীকে অন্যায়ভাবে আটক করার আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
পুলিশ গত ২৪ মে রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের ক্রীড়া সম্পাদক আফজাল হোসেন ও কর্মী শহিদুজ্জামানকে আটক করে। কিন্তু গতকাল ২৫ মে সারাদিন মতিহার থানার পুলিশ তাদের আটক করার কথা স্বীকার করে। পুলিশ গতকাল ২৫ মে রাত ১১ টার সময় আফজাল হোসেনকে রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন চৌদ্দপায় এলাকায় নিয়ে ঠান্ডা মাথায় হাতে গুলি করে তাকে মারাত্মকভাবে আহত করেছে। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তার সাথে আটক করা ইসলামী ছাত্রশিবির কর্মী শহিদুজ্জামানকে পুলিশ থানায় আটক রেখেছে।
পুলিশ তাদের আটক করার কথা গোপন রেখে এখন তাদের বিরুদ্ধে পুলিশের উপর হামলার মিথ্যা প্রচারণা চালিয়ে তাদের বিরুদ্ধে সাজানো মিথ্যা মামলা দিচ্ছে। অথচ তারা সম্পূর্ণ নির্দোষ।
২৫ মে রাতে পুলিশ সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায় জামায়াতে ইসলামীর ৫জন কর্মীকে এবং নীলফামারী সদর উপজেলায় জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ৩জন কর্মীকে আটক করেছে। সরকার সারাদেশে অভিযান চালিয়ে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার করে তাদের উপর জুলুম-নির্যাতন চালাচ্ছে।
সরকার মুখে আইনের শাসনের কথা বলছে। অথচ আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী আইন ও মানবাধিকার লংঘন করে বিরোধী দলের নেতাকর্মীদের অন্যায়ভাবে আটক করছে এবং ঠান্ডা মাথায় গুলি করে হত্যা ও আহত করছে।
এ অবস্থা চলতে থাকলে দেশে কখনো আইনের শাসন কায়েম হবে না। তাই অবিলম্বে গ্রেফতার অভিযান এবং গুলি করে বিরোধী দলের নেতাকর্মীদের হত্যা ও আহত করা বন্ধ করতে হবে।
গ্রেফতার অভিযান চালিয়ে পরিকল্পিতভাবে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের আটক করে গুলি করে হত্যা ও আহত করা বন্ধ করে সারা দেশে আটক নেতা-কর্মীদের অবিলম্বে মুক্তি প্রদান করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
[b]ঢাকা, ২৬ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]
রাজনীতি
রাবিতে শিবির নেতাকে গুলি করায় প্রতিবাদ জামায়াতের
রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের ক্রীড়া সম্পাদক আফজাল হোসেনকে পুলিশ গ্রেফতার করার পর গুলি করে আহত করার এবং রাজশাহী,নীলফামারী এবং ছাতকে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ৯জন কর্মীকে অন্যায়ভাবে





