গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও পুলিশি কাজে বাধাদানের অভিযোগে ২০১২ সালে দায়ের করা এক মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আরো ২৫ জনের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে এ চার্জ গঠন করা হয়।

২০১২ সালের ৯ ডিসেম্বর কলাবাগান থানার এসআই মাসুদ শিকদার বাদী হয়ে মির্জা ফখরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

পরে তদন্তকারী কর্মকর্তা আসাদুজ্জামান চলতি বছরের ২২ অক্টোবর দুই জনকে অব্যাহতি দিয়ে বাকি ২৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র মহানগর হাকিম আদালতে দাখিল করে।

উল্লেখ্য, মঙ্গলবার শামসুল আরেফিনের সিএমএম আদালতে অভিযোগ গঠনের জন্য দিন ধার্য ছিল। উভয়পক্ষের শুনানি আনতে মামলাটির চার্জ গঠন করা হয়।

কেএইচ