সাংগঠনিক দুর্বলতাই উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের পরাজয়ের কারণ বলে মন্তব্য করেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসি) অডিটোরিয়ামে ছাত্রলীগ আয়োজিত 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' এর আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন,বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া উৎসবমূখর ও শান্তিপূর্ণভাবে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় আওয়ামী লীগ সন্তুষ্ট হলেও পরিপূর্ণভাবে তৃপ্ত নয়। নির্বাচনে হারের কারণ আওয়ামী লীগকে খতিয়ে দেখে আত্মসমালোচনা ও আত্মবিশ্লেষণ করা দরকার।
পদ্মা সেতুর কাজ উল্লেখ করে যোগাযোগমন্ত্রী বলেন,নিজস্ব অর্থায়নের মাধ্যমে আগামী জুন মাসে পদ্মা সেতুর মূল কাজ শুরু হবে। এতে বিভিন্ন দেশের প্রায় ৫টি প্রতিষ্ঠান সহযোগিতা করছে। যারা এ সেতু হওয়ার বিরোধীতা করেছে তাদের অপচেষ্টা ব্যর্থ হয়েছে।
কাদের বলেন,বিশ্বজিত হত্যার বিচারে সরকারের যেমন কোন কার্পণ্য ছিল না । ঠিক তেমনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ঘটনায়ও কোন ছাড় দেয়া হবে না। সরকার এতে কঠোর অবস্থানে আছে। রাবির ঘটনায় বিচার হবেই।
গুটিকয়েক কাকের কারণে কোকিল যেন হারায় মন্তব্য করে তিনি বলেন,কোনো নেতার পাহারাদার হিসেবে ছাত্রলীগকে ব্যবহার করো না। এই কারণেই ছাত্রলীগের একটা অংশ অপকর্মে জড়িয়ে পড়ছে। গুটিকয়েক ছাত্রলীগকর্মীর কারণে গোটা ছাত্রলীগকে কলঙ্কিত করো না।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক পররাষ্ট্র সচিব মোয়াজ্জেম আলী, ৭১ টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ, সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমসহ কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা।
[b]ঢাকা, ২০ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ[/b]
সাংগঠনিক দুর্বলতাই আ.লীগের পরাজয়ের কারণ: কাদের
সাংগঠনিক দুর্বলতাই উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের পরাজয়ের কারণ বলে মন্তব্য করেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
রাজধানীতে ককটেল বিস্ফোরণ কাদের ইশারায়, জানাল ডিবি
রাজধানীর যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বংশাল এলাকার একটি ইউনিটের দপ্তর সম্পাদকসহ চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
সাংবাদিকদের দায়বদ্ধতা কেবল জনগণের প্রতি: কাদের গনি চৌধুরী
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মুহাম্মদ কাদের গনি চৌধুরী বলেছেন, সাংবাদিকরা কেবল জনগণের কাছেই দায়বদ্ধ। তিনি বলেন, সাংবাদিকদের স্বাধীন, সত্যনিষ্ঠ ও ন্যায়নিষ্ঠ হতে হবে। সাংবাদিকতার বিশ্বাসযোগ্যতা অর্জনের একমাত্র উপায় হলো জনগণের প্রতি যে দায়, তার প্রতি নিষ্ঠাবান থাকা এবং অসত্য না লেখা।
বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী
বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক হিসেবে নিয়োগ পেয়েছেন মুহাম্মদ কাদের গনি চৌধুরী।
মানবতাবিরোধী অপরাধে কাদেরসহ ৭ জনের রায় যে কোনো দিন
জুলাই বিপ্লবের সময় গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৭ আসামির বিরুদ্ধে মামলার রায়ের জন্য অপেক্ষমাণ রেখেছে ট্রাইব্যুনাল। অর্থাৎ যেকোনো দিন হতে পারে।
















