বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫০তম জন্মদিন উপলক্ষে জাতীয়তাবাদী ছাত্রদল দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী গ্রহন করেছে।

বুধবার ছাত্রদলের দফতর সম্পাদক আব্দুস সাত্তার স্বাক্ষরিত এক ‍বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
কর্মসূচীর মধ্যে রয়েছে- ১৯ নভেম্বর বুধবার রাত ১২.০১ মিনিটে বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে কেক কেটে জন্মদিনের আনুষ্ঠানিকতা শুরু হবে। এসময় উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ।

বৃহস্পতিবার ছাত্রদলের উদ্যোগে দেশব্যাপী জেলা/মহানগর/ বিশ্ববিদ্যালয় মিলাদ ও দোয়া মাহফিল, কুরআন খানির মাধ্যমে জন্ম বার্ষিকী পালন করা।

এছাড়াও ২০ নভেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় কেন্দ্রীয় সংসদের উদ্যোগে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনষ্টিটিউট প্রাঙ্গনে আলোকচিত্র প্রদর্শনী ও শিশু কিশোর চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এছাড়া স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করা হবে।

অন্যদিকে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের উদ্যোগে ২০ নভেম্বর দুপুর ২টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনষ্টিটিউটে আলোচনা সভা ও পুরস্কার বিতরনি অনুষ্ঠান হবে। আলোচনায় অংশগ্রহণ করবেন দেশের বরেণ্য ব্যক্তিবর্গ। একই দিন সন্ধ্যা ৬ টায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে কর্মসূচির সমাপ্ত হবে।

বিবৃতিতে এসব কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন সংগঠনটির সভাপতি রাজীব আহসান ও সাধারন সম্পাদক আকরামুল হাসান।

এমএইচ