সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ও ব্যারিস্টার দিলারাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বেশ কিছু জায়গায় ঘৃণ্য অপপ্রচারচলছে বলে দাবি করেছেন দলের কেন্দ্রীয় নেত্রী ও ভুক্তভোগী ব্যারিস্টার দিলারা খন্দকার।
এ বিষয়ে নিজের ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে দিলারা বলেন, এগুলো অপপ্রচার, এসব অপপ্রচারের নিন্দা জানানোর ভাষা নেই। যেটা নিয়ে কথা বলতেই রুচিতে বাধে।
যে ছবিগুলো ছড়িয়ে তার বিরুদ্ধে কুৎসা রটানো হচ্ছে সেগুলো প্রসঙ্গে তিনি বলেন, এগুলো এক বছর আগের ছবি। আমার নির্বাচনী এলাকা গাইবান্ধার একটি প্রোগ্রাম। এটা ছিল আমার বাসভবনে যেখানে আমার বাবা-ভাইসহ পলাশবাড়ী-সাদুল্যাপুরের জাতীয় পার্টির নেতাকর্মীরা সবাই উপস্থিত ছিলেন।
তিনি আরো বলেন, এসময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।
এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়া হবে কি না জানতে চাইলে তিনি বলেন, এর বিচার আমি দেশবাসী তথা শিক্ষিত বিবেকবান মানুষের উপর ছেড়ে দিলাম। আমার নিন্দা জানানোরও ভাষা নেই।
এমআইএস।





