সংবিধানের ষোড়শ সংশোধনীর প্রতিবাদে ২০দলীয়জোটের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে রাজধানীর রায়েরবাগে মিছিল করেছে যাত্রাবাড়ী থানা জামায়াতে ইসলামী।
সোমবার ভোর ৬ টায় ঢাকা-চট্টগ্রাম রায়েরবাগ সংলগ্ন মহাসড়কে তারা এ মিছিল করে।
এসময় হরতাল সমর্থনকারীরা কয়েকটি বাস ও ট্রাককে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেছে ও সড়কে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। তবে, এতে কোনো হতাহতের ঘটনাও ঘটেনি।
বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দেয়ার প্রতিবাদে ২০দলীয় জোটের ডাকে ভোর ৬টা থেকে সকাল-সন্ধ্যা এ হরতাল শুরু হয়েছে।
শনিবার গুলশানে খালেদা জিয়ার কার্যালয়ে জোটের এক বৈঠকের পর সংবাদ সম্মেলনে হরতালের এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এর আগে জামায়াতে ইসলামীর ডাকে বৃহস্পতি ও রোববার দুই দফায় ৪৮ ঘণ্টার হরতাল শেষ হয় সোমবার ভোর ৬টায়।
ঢাকা, ২২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ





