হেফাজত নেতাদের হুমকিকে তোয়াক্কা না করে মৌসুমীকে সঙ্গে নিয়ে বাংলা নববর্ষকে স্বাগত জানালেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
সোমবার সকাল সাড়ে ১০টায় নগরীতে শোভাযাত্রা বের করা হয়। এতে অংশ নেন চিত্রনায়িকা মৌসুমী। জানা গেছে এতে ভীক্ষণ ক্ষুব্ধ হয়েছে সিলেট হেফাজতে ইসলাম।
মৌসুমীকে দেখতে এসময় রাস্তায় হাজারো মানুষের ভিড় জমে যায়। শোভাযাত্রার আগে সারদা হলের সামনে সিটি করপোরেশন আয়োজিত বৈশাখি মেলার উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন মৌসুমী। এসময় তিনি সিলেটবাসীকে নববর্ষেব শুভেচ্ছা জানান। করতালির মাধ্যমে উপস্থিত সিলেটবাসীও মৌসুমীর শুভেচ্ছার জবাব দেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, এবিএম জিল্লুর রহমান উজ্জ্বল, রাজিক মিয়া, দিনার খান হাসু, তৌফিকুল হাদী প্রমুখ।
সকালে হেলিকপ্টারযোগে মৌসুমী সিলেট জেলা স্টেডিয়ামে নামেন। মধ্যাহ্নভোজের পর হেলিকপ্টারযোগে মৌসুমী ঢাকায় উদ্দেশে সিলেট ত্যাগ করেন।
হেফাজত নেতারা সিলেটে এ ধরনের অনুষ্ঠানের ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করেছিলেন আগেই। বিষয়টি টের পেয়ে গত শুক্রবার বাদ জুমা নগরীর কোর্ট পয়েন্টে পহেলা বৈশাখে ‘নাচ-গান, পান্তা ইলিশের ঐতিহ্য’ বন্ধের দাবিতে হেফাজতের নেতারা ‘ইসলাম বিরোধী কার্যকলাপ প্রতিরোধ সম্মিলিত সংগ্রাম পরিষদ’ এর ব্যানারে প্রতিবাদ সভা করে।
হেফাজতের নেতাদের ঐ হুমকি ধমকিকে পাত্তা না দিয়ে চিত্রনায়িকা মৌসুমীকে রাস্তায় নামালেন মেয়র আরিফুল হক চৌধুরী।
আরিফুল হকের এমন কর্মকাণ্ডে ক্ষেপে গিয়েছে সিলেটে হেফাজত নেতারা। তারা বলেছেন, আগামী নির্বাচনে এর জবাব দেয়া হবে।
[b]ঢাকা, ১৪ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
রাজনীতি
হেফাজতকে ক্ষেপালেন মেয়র আরিফ
হেফাজত নেতাদের হুমকিকে তোয়াক্কা না করে মৌসুমীকে সঙ্গে নিয়ে বাংলা নববর্ষকে স্বাগত জানালেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। সোমবার সকাল সাড়ে ১০টায় নগরীতে শোভাযাত্রা বের করা হয়। এতে অংশ নেন চিত্রনায়িকা মৌসুমী।





