মাওলানা সাঈদীর আমৃত্যু কারাদণ্ডাদেশের প্রতিবাদে ডাকা হরতাল সমর্থনে রাজধানীর শাহজাদপুরে ও বাসাবো এলাকায়মিছিল করেছে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির।
বৃহস্পতিবার ভোরে এসব বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এ সময়কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে শাহজাদপুরে বিক্ষোভ মিছিল করেছে জামায়াত-শিবির নেতাকর্মীরা।
এ সময় কয়েকটি ককটেল বিষ্ফোরণের ঘটনা ঘটেছে। তবে পুলিশ আসার আগেই তারা ঘটনাস্থল ছেড়ে যায়।
তবে ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) রকিবুল ইসলাম বলেছেন, এ ধরনের কোনো ঘটনা ঘটেছে বলে তার জানা নেই।
এদিকে বাসাবো এলাকায়ওমিছিল বের করে ছাত্রশিবির নেতাকর্মীরা। সেখানেও কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় তারা।
ঢাকা, ১৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর





