বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতা পদকের পাশাপাশি বীর উত্তম খেতাবও কেড়ে নেয়া উচিত বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।

আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগের শোক দিবসের আলাচনায় তিনি মন্তব্য করেন।

কামরুল বলেন, জিয়া এদেশের স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধ করেনি, সে পাকিস্তানের এজেন্ট হিসেবে মুক্তিযুদ্ধ করেছে তাই স্বাধীনতা পদকের পাশাপাশি তার তার বীর উত্তম খেতাবও কেড়ে নেয়া উচিত।

তিনি বলেন, দেশ যখন শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে, তখন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া জঙ্গিদের মদদ দিয়ে দেশকে অস্থিতিশীল করে দেশের উন্নয়ন বাধাগ্রস্থ করছে। তার এই (খালেদা জিয়া) ষড়যন্ত্র ঢাকা মহানগর আওয়ামী লীগ মোকাবেলা করতে দৃঢ় প্রতিঞ্জ।

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আমাদের সবার কাজ নিয়ে সমালোচনা থাকতে পারে কিন্তু প্রধানমন্ত্রী যাদেরকে ঢাকা মহনগরের দায়িত্ব দিয়েছেন তারা যাতে সমালোচনার উর্ধ্বে থেকে দায়িত্ব পালন করতে পারে সেজন্য সবাই সহযোগিতা করবেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ও মহানগরের নেতৃবৃন্দ।

ইআর