ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার সকাল ৭টায় ধানমন্ডিতে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।
এরপর আওয়ামী লীগের প্রধান হিসেবে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শেখ হাসিনা শ্রদ্ধা জানান। এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী, মতিয়া চৌধুরী, ওবায়দুল কাদের ও আব্দুল লতিফ সিদ্দিকী এবং উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদসহ শীর্ষ নেতারা।
এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী বলেন, যখন মুজিবনগর সরকার গঠিত হয় তখন বিএনপির জম্মই হয়নি। জিয়াউর রহমান মুজিবনগর সরকারকে গার্ড অব অনার দিয়েছিলেন। অথচ বিএনপি এখন ইতিহাস বিকৃতি করেছে।তাদের এ ইতিহাস বিকৃতির জবাব দেশের তরুন সমাজ দিবে।দেশকে রক্ষা করা তাদের দ্বায়িত্ব।
এছাড়াও ছাত্রলীগ, যুবলীগ, মহিলা লীগ, স্বেচ্ছাসেবকলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ-সংগঠন শ্রদ্ধা নিবেদন করেন।
[b]ঢাকা, এমআর, ১৭ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এসআর[/b]
রাজনীতি
মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকাল ৭টায় ধানমন্ডিতে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।





