শুক্রবার (৭ নভেম্বর)এক জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ আওয়ামী লীগ।
বৃহস্পতিবার বিকালে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য জানান।
এ দিন সকাল ১০টায় বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রীশেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি।
এমআর





