নরসিংদী জেলার রায়পুরা উপজেলার আড়িয়াল খাঁ নদীতে ট্রলার ডুবে ৭ শিশুসহ ১২ জন লোক নিহত ও ২০ জন লোক নিখোঁজ হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর জনাব মকবুল আহমেদ।
শনিবার প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “নরসিংদীর রায়পুরা উপজেলার আড়িয়াল খাঁ নদীতে ট্রলার ডুবে ৭ শিশুসহ ১২ জন লোক নিহত এবং ২০ জন লোক নিখোঁজের ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত।
এ দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন আমি তাদের রূহের মাগফিরাত কামনা করছি এবং তাদের শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
যারা নিখোঁজ আছেন তাদের উদ্ধারের যথাযথ পদক্ষেপ গ্রহণ এবং যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি।”
এসএম





