বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকা বলেছেন,আপনি (প্রধানমন্ত্রী) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন,কিন্তু একজন ‘কলাগাছ মার্কা লোক’কে আপনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেবেন,তারপর দেশের মানুষ গুম-খুন হবেন আর আমরা নীরব দর্শক হয়ে বসে বসে সেসব দেখব-তা হবে না।তাকে দিয়ে সমাজকল্যাণ বা অন্যান্য কাজগুলোতে ব্যবহার করুন।
৪ মের গণ-অনশন কর্মসূচি উপলক্ষে শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে মহানগর বিএনপির কার্যালয়ে আয়োজিত এক যৌথ সভায় তিনি একথা বলেন।
বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকা বলেছেন,'নারায়ণগঞ্জে গুম-খুনের ঘটনায় কারা জড়িত তা ‘কানার ভাই আন্ধাও’ জানে,অথচ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন যে আমার দেয়া বক্তব্যের পরেই নাকি এই ঘটনা ঘটেছে। আমি ওনাকে একজন সরল মানুষ হিসেবে জানতাম,কিন্তু উনি একজন ‘বেকুব’ও ‘বেয়াক্কেল' ।
খোকা বলেন,নারায়ণগঞ্জের সাবেক এমপি বলেছেন গুম,খুনের সঙ্গে কে জড়িত।নির্বাচিত মেয়র সরাসরি বলেছেন শামীম ওসমান এই ঘটনায় জড়িত।অথচ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলছেন,আমার বক্তব্যের পরই নাকি এই ঘটনা ঘটেছে।অবস্থা এমন হয়েছে, লাশ পাওয়া যায় শীতালক্ষ্যায় আর উনি (স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী)লাশ খুঁজেন হাতিরঝিলে।
নারায়ণগঞ্জের ঘটনায় কোনো তদন্ত না করেই সরকারের পক্ষ থেকে বিভিন্ন বক্তব্য দেয়ার মাধ্যমে সরকার বিভ্রান্তি ছড়াচ্ছে বলেও মন্তব্য করেন খোকা।
ক্ষমতা বদলের স্বাভাবিক পথ বন্ধ না করতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে খোকা বলেন,প্রেসক্লাবে আমার বক্তব্য এক নিয়ে সমালোচনা হচ্ছে।একবার নয়, হাজার বার বলবো- ক্ষমতা বদলের স্বাভাবিক পথ বন্ধ করা হলে অস্বাভাবিক পথে ধাবিত হবে। অস্বাভাবিক শক্তির পথ খুলে যাবে। গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে।
[b]ঢাকা,এমএইচ,০৩ মে (টাইমনিউজবিডি.কম)// কেএইচ
[/b]
রাজনীতি
কলাগাছ মার্কা লোক দিয়ে স্বরাস্ট্র মন্ত্রণালয় চলে না: খোকা
বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকা বলেছেন,আপনি (প্রধানমন্ত্রী) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন,কিন্তু একজন ‘কলাগাছ মার্কা লোক’কে আপনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেবেন,তারপর দেশের মানুষ গুম-খুন হবেন আর আমরা





