সিটি করপোরেশন নির্বাচন নিয়ে জাতিসংঘের মহাসচিব বান কি মুনের মন্তব্যের জবাবে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সিটি করপোরেশন নির্বাচন নিয়ে ফাঁকা বুলি আওড়াবেন না।

নির্বাচন নিয়ে ভুল ক্রুটি হলে আমরাই ঠিক করবো। এ ব্যাপারে জাতিসংঘ সহ বিদেশীদের কোন কথা বলার প্রয়োজন নেই।

তিনি বলেন, নির্বাচন নিয়ে কোন কথা থাকলে তথ্য প্রমান হাজির করে কথা বলুন। ৩০০০ কেন্দ্রে সহিংস ঘটনাতো দূরের কথা ১৫০ কেন্দ্র’র সহিংস ঘটনার কথা কেউ প্রমান করতে পারবে না।

তিনি বলেন, নির্বাচন নির্বাচনই। নির্বাচন সঠিক নিয়মতান্ত্রিক ভাবে, সুষ্ঠু পরিবেশে সর্ম্পন্ন হয়েছে। বাংলাদেশ একটা স্বাধীন দেশ। এ দেশের কর্ম পরিকল্পনা, নীতি নির্ধারণ আমরাই ঠিক করবো।

আজ শনিবার সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়ার ভেড়ামারায় বিশ্ব সাহিত্য কেন্দ্র’র একটি অনুষ্ঠানে যোগ দেয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

অপর এক প্রশ্নর জবাবে মন্ত্রী বলেন, সিটি নির্বাচনে কেন্দ্রে প্রবেশ করতে কোন সাংবাদিক কে বাধা দেয়া হয়নি।

ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার শান্তি মনি চাকমা’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, ভেড়ামারা উপজেলা পরিষদ’র চেয়ারম্যান এড. তৌহিদুল ইসলাম আলম, ভেড়ামারা পৌরসভার মেয়র শামিমুল ইসলাম ছানা, কুষ্টিয়া জেলা জাসদ’র সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার হায়দার, উপজেলা জাসদ’র সভাপতি এমদাদুল ইসলাম আতা, সাধারণ সম্পাদক এস এম আনছার আলী প্রমুখ।

এসএইচ