প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বলেছেন, কোনো ক্রমেই আততায়ীর ও দুষ্কৃতিকারীর সঙ্গে আলোচনা করার প্রশ্নই আসেনা। আলোচনায় বসতে হলে বিএনপিকে অবশ্যই সঠিক রাজনীতিতে ফিরে আসতে হবে।
মঙ্গলবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ কমিটি আয়োজিতে এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, জঙ্গিবাদ সন্ত্রাস ও আন্তর্জাতিক সন্ত্রাসবাদের সঙ্গে বিএনপির কোন সম্পর্ক নেই, এ কথা লিখে দিতে পারলেই তাদের সঙ্গে আলোচনা হতে পারে।
তিনি আরও বলেন, সংবিধানের মধ্য থেকেই আলোচনা হবে। এর মধ্যে থেকেই আাগামী নির্বাচনের বিভিন্ন আইন নিয়ে আলোচনা হতে পারে। আর আগামী নির্বাচনও সংবিধানের মধ্য থেকেই হবে।
এমআর/এসএইচ





