ময়মনসিংহ জেলার নান্দাইল পৌরসভা জামায়াতে ইসলামীর আমীর মোঃ শফিউল আলমকে পুলিশ অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান।

বুধবার এক বিবৃতির মাধ্যমে তিনি একথা জানান।

তিনি বলেন,“গত ৮ জুন রাতে ময়মনসিংহ জেলার নান্দাইল পৌরসভা জামায়াতে ইসলামীর আমীর মোঃ শফিউল আলমকে পুলিশ অন্যায়ভাবে গ্রেফতার করেছে।

সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার হীন উদ্দেশ্যেই সারাদেশে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার করছে। সরকারের এহেন প্রতিহিংসাপরায়ণ জুলুম-নির্যাতনের আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের অন্যায়ভাবে গ্রেফতারের মধ্য দিয়ে সরকারের ফ্যাসিবাদী চরিত্রই অত্যন্ত নগ্নভাবে প্রকাশিত হয়েছে। সরকার ক্ষমতা পাকাপোক্ত করার জন্য দেশে একদলীয় স্বৈরশাসন চালাচ্ছে। দেশের জনগণের ওপর স্বৈরশাসন চালিয়ে বেশী দিন ক্ষমতায় থাকা যায় না।

তাই স্বৈরশাসন ও জুলুম-নির্যাতন বন্ধ করে নান্দাইল পৌরসভা জামায়াতের আমীর মোঃ শফিউল আলমসহ সারাদেশে জামায়াতে ইসলামীর গ্রেফতারকৃত নেতা-কর্মীদের অবিলম্বে মুক্তি প্রদান করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি।”

এসএইচ