বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে চার্জ গঠনের প্রতিবাদে এবং ছাত্রদল সভাপতি ও সাধারণ সম্পাদকের মুক্তির দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুয়ায়ী দেশব্যাপী বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।
বৃহস্পতিবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো ছাত্রদলের দফতর সম্পাদক নাজমুল হাসান স্বাক্ষরিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়-ছাত্রদল কেন্দ্রীয় সংসদের আন্তর্জাতিক সম্পাদক বায়েজিদ আরেফিন ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা আল মেহেদী তালুকদারের নেতৃত্বে সকাল ১০ টায় বাংলা একাডেমির সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়।
ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক ওমর ফারুক ডালিম ও জয়দেব জয়, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক খন্দকার এনামুল হক এনামের নেতৃত্বে বিক্ষোভ মিছিল দৈনিকবাংলা মোড় থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত প্রদক্ষিণ করে।
তেজগাঁও কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জাকিরের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ফার্মগেটের আনন্দ সিনেমা হলের সামনে থেকে শুরু হয়ে গ্রীনরোড মোড় পর্যন্ত প্রদক্ষিণ করে।
কবি নজরুল কলেজ শাখার সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সম্পাদক জহির উদ্দিন তুহিন ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন রিন্টুর নেতৃত্বে পুরান ঢাকার ধোলাইখালে বিক্ষোভ মিছিল হয়।
পাবনা জেলা ছাত্রদল সভাপতি ও কেন্দ্রীয় সংসদের রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ইলিয়াছ আহমেদ হিমেল রানা ও সাধারণ সম্পাদক তছলিম হাসান খান সুইটের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বাংলাদেশ ঈদগাঁ মাঠ থেকে শরু হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণের সময় বুলবুল কলেজের সামনে পুলিশ আটকে দেয়।
সিলেট এমসি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদল নেতা আবু সালেহ শামীম, আব্দুল কাইয়ুমের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে কলাভবনের সামনে সমাবেশ করে।
ময়মনসিংহ জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জোবায়ের হোসেন শাকিল ও যুগ্ম সম্পাদক সোহেল খানের ও আমিনুল ইসলাম ফয়সালের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বিএনপি অফিস থেকে শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পার্টি অফিসে সংক্ষিপ্ত সমাবেশ করে।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়,ময়মনসিংহ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জনি, সিনিয়র সহ-সভাপতি রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন সুজন ও যুগ্ম সম্পাদক সালাম রাসেলের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বিশ্ববিদ্যালয়ের কেআর মার্কেট থেকে শুরু হয়ে প্রথম গেইটে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
নরসিংদী জেলা ছাত্রদল সভাপতি নজরুল ইসলাম ভূইয়া ও সাধারণ সম্পাদক আ. রউফ ফকির রনির নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল ঢাকা- সিলেট মহাসড়কের জেলগেট মোড় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে প্রেস ক্লাবের সামনে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
এছাড়াও চট্টগ্রাম মহানগর, নারায়ণগঞ্জ, হবিগঞ্জ, পটুয়াখালী, জামালপুর, সুনামগঞ্জ, মাদারীপুর, জাতীয় কবি কাজী রজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ত্রিশলসহ দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল করে ছাত্রদল।
[b]ঢাকা, এমএইচ, ১০ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]
রাজনীতি
দেশব্যাপী বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে চার্জ গঠনের প্রতিবাদে এবং ছাত্রদল সভাপতি ও সাধারণ সম্পাদকের মুক্তির দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুয়ায়ী দেশব্যাপী বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল





