করোনাভাইরাস প্রতিরোধে ভ্যাকসিন গ্রহণ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকালে দেশের প্রচলিত নিয়ম অনুযায়ী তিনি এই ভ্যাকসিন গ্রহণ করেন।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস রানা এই তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত ০৭ ফেব্রুয়ারি জাতীয়ভাবে দেশে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এই কার্যক্রম চলছে।
গতকাল (২৩ ফেব্রুয়ারি) মঙ্গলবার পর্যন্ত সারাদেশে টিকা নিয়েছেন ২৪ লাখ ৯১ হাজার ৫৩ জন।
এমবি





