ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভা শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির দফতর (দায়িত্বপ্রাপ্ত) সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় সভাপতিত্ব করবেন দল, সংসদীয় বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সভায় সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম আহবান জানিয়েছেন।

কেএইচ