শিক্ষাঙ্গনগুলোতে ছাত্রলীগের সসস্ত্র সন্ত্রাসকে নিবৃত্ত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মুহাম্মদ আতিকুর রহমান।
বৃহস্পতিবার সকালে ঢাকা অঞ্চল উত্তরের শাখা দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।
আতিকুর রহমান বলেন, স্বাধীনতার পর ৪৪টি বছর পেরুলেও বাংলাদেশকে একটি সমৃদ্ধ ও উন্নত দেশে পরিণত করতে বিগত শাসকগোষ্ঠী সম্পূর্নরুপে ব্যর্থ হয়েছেন। এর একমাত্র কারন সৎ নেতৃত্বের অভাব। ইসলামী ছাত্রশিবিরকেই সেই অভাব পূরণ করতে হবে। কারন সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ছাত্রশিবিরের বিকল্প কিছু নেই।
তিনি বলেন, ছাত্রলীগের নৈরাজ্যে আজ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষা কার্যক্রম হুমকীর মধ্যে পড়েছে। বিশ্ববিদ্যালয় কলেজগুলো তাদের অস্ত্রের ঝনঝনানিতে ত্রাসের ক্যাম্পাসে পরিণত হয়েছে। সরকারের লালিত বাহিনীর সহযোগিতায় তারা সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। অথচ এতে সরকার প্রধানের বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই।
তিনি আরো বলেন, আমি সরকারকে বলবো ছাত্রলীগের সন্ত্রাসকে নিবৃত্ত করুন। অবিলম্বে ছাত্রলীগের সসস্ত্র চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করুন। নইলে ছাত্রসমাজ ঐক্যবদ্ধভাবে তাদেরকে নিবৃত্ত করতে বাধ্য হবে।
এসময় সমাবেশে কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক মোবারক হোসাইনসহ ঢাকা অঞ্চল উত্তরের সকল শাখা দায়িত্বশীলগন উপস্থিত ছিলেন।
এমএম





