বাংলাদেশ ছাত্রলীগে কেন্দ্রীয় নির্বাহী সংসদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ঢাকা কলেজের মেধাবী ছাত্র শাওন খান।

মঙ্গলবার বাংলাদেশ ছাত্রলীগের অফিসিয়াল প্যাডে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারন সম্পাদক কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

এতে বলা হয়ে, ‘‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ধারণ করে এবং আধুনিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা দেশরত্ন শেখ হাসিনার ‘রূপকল্প ২০২১ ও ২০৪১’বাস্তবায়নে তার ভুমিকা প্রশংসনীয়। তাকে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মনোনীত করা হলো।’’

নবনির্বাচিত বাংলাদেশ ছাত্রলীগে কেন্দ্রীয় নির্বাহী সংসদের সদস্য শাওন খান টাইম নিউজকে বলেন, ‘কেন্দ্রীয় ছাত্রলীগের কার্যনির্বাহী সংসদের সদস্য নির্বাচিত করার জন্য আমি বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনসহ কেন্দ্রীয় নেতাদের প্রতি কৃতজ্ঞ। আমি আমার সম্মানটুকু পরিবারের জন্য উৎসর্গ করলাম।’

তিনি আরো বলেন, ‘ছাত্রলীগকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করার মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘রূপকল্প ২০২১ ও ২০৪১’বাস্তবায়নের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব। আগামী নির্বাচনে সারাদেশে আওয়ামী লীগের বিজয় সুনিশ্চিত করার জন্য ছাত্রলীগকে সুসংগঠিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবো এবং আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার জন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।’

জানা যায়, শাওন খান গোপালগঞ্জ জেলার মুকসুদ পুরে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। তিনি স্কুল জীবন থেকেই ছাত্র রাজনীতির সাথে জড়িত।