বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আওয়ামী লীগ ও এর নেতারা মুখেও গণতন্ত্র বিশ্বাস করে না।’
বিএনপির অঙ্গ-সংগঠন যুবদলের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদেনের পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘দেশে গণতন্ত্র ধ্বংস করার জন্য আওয়ামী লীগ ও তাদের এই অবৈধ সরকার বিরোধী দলের নেতাকর্মীদের হামলা, মামলা ও নির্যাতনের মাধ্যমে দমন করতে চায়। যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালসহ নেতাকর্মীদের গ্রেফতার বিএনপির আন্দোলন দমনেরই সরকারের অপকৌশল।’
তিনি অবিলম্বে আটক নেতাদের নিঃশর্তে মুক্তির দাবি জানান।
এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির যুগ্ম মহাসচিব বরতউল্লাহ বুলু, যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবদুস সালাম আজাদ ও সাধারণ সম্পাদক যুবদলের শাইফুল ইসলাম নিরবসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।
এএইচ





