সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, ২৬ মার্চ লাখো কণ্ঠে জাতীয় সংগীত রেকর্ড গড়ার জন্য নয়, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যেই এ আয়োজন।
শুক্রবার দুপুরে ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত ২৬ মার্চ জাতীয় প্যারেড গ্রাউণ্ডে লাখো কণ্ঠে জাতীয় সংঙ্গীত গাওয়ার লক্ষ্যে এক বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ১০ম জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে স্বাধীনতা বিরোধীরা দেশব্যাপী যে নৈরাজ্য ও সহিংসতা চালিয়ে মানুষ হত্যা, পশু-পাখি ও গাছ নিধন করেছে, তা রাজনৈতিক সংস্কৃতির মধ্যে পড়েনা।
তিনি আরও বলেন, বিএনপি-জামায়াতের অপসংস্কৃতি থেকে দেশকে রক্ষার লক্ষ্যে তরুন সমাজ ও দেশবাসীকে ঐক্যবদ্ধ করতেই ২৬ মার্চ লাখো কণ্ঠে জাতীয় সংগীতের আয়োজন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বর্ধিত সভায় বিশেষ অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, খালেদা জিয়ার নেতৃত্বে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিরা আবারো দেশের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র করছে।
তিনি বলেন, বিএনপি- জামায়াত দেশকে সাম্প্রদায়িক ও জঙ্গি রাষ্ট্রে পরিণত করতে চায়। আমরা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী কখনো দেশকে তাদের হাতে তুলে দিবনা।
ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন দূর্যোগ ব্যাবস্হাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, কামাল আহমেদ মজুমদার এমপি, হাজী মো: সেলিম এমপি প্রমুখ।
ঢাকা, এমআর, ২১ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এসএইচ
রেকর্ড নয় ঐক্যবদ্ধ হওয়াই লক্ষ্য: সংস্কৃতিমন্ত্রী
সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, ২৬ মার্চ লাখো কণ্ঠে জাতীয় সংগীত রেকর্ড গড়ার জন্য নয়, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যেই এ আয়োজন।
ক্লাউড ও এআই ব্যবসায় রেকর্ড আয় মাইক্রোসফটের
প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফটের আয় আবারও নতুন রেকর্ড গড়েছে। ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটির মোট আয় হয়েছে ৯২ দশমিক ৩ বিলিয়ন ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৯ শতাংশ বেশি। এ নিয়ে টানা ১০ প্রান্তিকে আয়ের নতুন রেকর্ড করল প্রতিষ্ঠানটি।
বিক্ষোভে এখনও উত্তাল ফ্রান্স, প্যারিসে রেকর্ড ১ হাজার ২৬০ জন গ্রেপ্তার
শিক্ষা ব্যবস্থা সংস্কারের দাবিতে এক মাস আগে ফ্রান্সে যে আন্দোলন শুরু হয়েছিল, তা এখনও অব্যাহত আছে। আন্দোলনে সংশ্লিষ্টতার অভিযোগে এক মাসে রাজধানী প্যারিস থেকে রেকর্ড ১ হাজার ২৬০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
‘না খেয়ে দিন কাটে, দাম বাড়ে ধাপে ধাপে’ ২৫২ টাকা একলাফে বাড়িয়ে গ্যাসের নতুন রেকর্ড, দিশেহারা সাধারণ মানুষ
বিশেষ প্রতিবেদন: ১,৫৮৫ টাকা থেকে এক লাফেই ১,৮৩৭ টাকা! মাত্র ছয় মাসের ব্যবধানে পরপর পঞ্চমবারের মতো বাড়ানো হলো রান্নার কাজে ব্যবহৃত ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম। সরকারি হিসাবে এক ধাক্কায় দাম বেড়েছে ২৫২ টাকা, তবে দেশের খুচরা বাজারে নির্ধারিত এই মূল্যের চেয়েও এক থেকে দুই শত টাকা বেশি দিয়ে সিলিন্ডার কিনতে বাধ্য হচ্ছেন ভোক্তারা।
ডেঙ্গুতে একদিনে রেকর্ড ৫ জনের মৃত্যু
খুলনা বিভাগে ডেঙ্গু পরিস্থিতির অবনতি ঘটেছে। গত ২৪ ঘণ্টায় খুলনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনা জেলার হাসপাতালগুলোতে ৪ জন এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে একজনের মৃত্যু হয়। একই সময়ে বিভাগে নতুন করে ২৭৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
অভিষেকের রেকর্ড সেঞ্চুরিতে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করল ভারত
অভিষেক শর্মার বিধ্বংসী ব্যাটিংয়ের পর ভারতের বোলারদের দাপটে আফগানিস্তানকে বড় ব্যবধানে হারিয়েছে ভারত। নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে তৃতীয় টি-টোয়েন্টিতে ১২৭ রানের জয় তুলে নিয়ে তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জিতে নিয়েছে স্বাগতিকরা।
















