দশম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে স্বতন্ত্র কাজী রোজী, এডভোকেট নূরজাহান মুক্তা ও উম্মে রাজিয়া কাজল নামে তিন সংসদ সদস্য আওয়ামী লীগে যোগদান করেছেন।
২৮ আগস্ট বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়, লেডিসলেটিভ সাপোর্ট উইং আইন শাখা কার্যালয়ের সূত্রে ও সহকারী শওকত আকবরের স্বাক্ষরে নং বাজাস/চিফ হুইপ/বিবিধ/২০১৪ (১৭৯) সূত্রে এ বিষটি নিশ্চিত হওয়া গেছে।
ওই তিন সংসদ সদস্য ইতোমধ্যে দলভিত্তিক তালিকা (৫ম সংস্করণ) প্রকাশের জন্য কপি নির্বাচন কমিশনারকে পাঠিয়েছেন।
ঢাকা,২৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ





