বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের তিন মাসের জামিন পাওয়ার দিনে সকল মামলা থেকে জামিন পেয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভিও। এ যাবৎ তার বিরুদ্ধে দায়ের হয়েছিল মোট ২১টি মামলা।

রুহুল কবির রিজভি সম্প্রতি দুটি মামলায় হাইকোর্ট থেকে তিনি জামিন পান। হাইকোর্টের সেই জামিন আদেশ মঙ্গলবার বহাল রাখেন চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। আজ আদালতে রিজভির পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী অ্যাড. জয়নুল আবেদীন।

এ দুই মামলায় তার জামিন আদেশ বহাল থাকায় কারগার থেকে মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন রিজভির আইনজীবী অ্যাডভোকেট জহুরুল ইসলাম সুমন।

এমএইচ