ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে ধারাবাহিকভাবে বৈষম্যের শিকার হচ্ছেন মাদরাসা শিক্ষার্থীরা। এরই প্রতিবাদে মাদরাসা ছাত্রকল্যাণ পরিষদ কেন্দ্র ঘোষিত মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছে মাদরাসা ছাত্র সংগ্রাম পরিষদ।

ঢাকা , চট্টগ্রাম,রাজশাহী, ফেনী, চট্টগ্রাম, দেশের বিভিন্নস্থানে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

এতে বক্তারা বলেন, দেশের শীর্ষস্থানীয় এ বিদ্যাপীঠের ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ (স্নাতক) সম্মান শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে ১৪ বিষয়ে বাধায় পড়বেন মাদরাসা শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার নির্দেশিকা অনুযায়ী, খ ইউনিটের অধীনে ২০১৪-১৫ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ ¯স্নতক শ্রেণীতে মাদরাসা শিক্ষার্থীদের ভর্তির জন্য ১৪টি বিষয়ে বাংলা ও ইংরেজি বিষয়ে ২০০ নম্বরের শর্তারোপ করা হয়েছে। যা মাদরাসা শিক্ষার্থীদের প্রতি চরম বৈষম্য।

এ সমস্ত শর্তারোপের মাধ্যমে মূলত মাদরাসা শিক্ষার্থীদের উচ্চশিক্ষার দরজা বন্ধ করার ষড়যন্ত্রেরই অংশ। শর্তারোপের কারণে মাদরাসা শিক্ষার্থীরা সকল যোগ্যতা থাকা শর্তেও অধিকাংশ ভালো বিষয়ে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।

বক্তারা আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই সংবিধান বহির্ভূত কাজে উতসাহী হয়ে জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় ও কৃষি বিশ্ববিদ্যালয় একই আচরণ করছে মাদরাসা শিক্ষার্থীদের সাথে। অথচ মাদরাসা শিক্ষার্থীরা বরাবরই ভর্তি পরীক্ষায় ভালো ফলাফলের পাশাপাশি শীর্ষ ২০ এ তাদের অবস্থান নিশ্চিত করছে।
সারাদেশে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তারা মাদরাসা ছাত্রদের দাবী মেনে নিয়ে বৈষম্যমূলক শর্তারোপ প্রত্যাহার করার আহবান জানান এবং এই ব্যাপারে প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলের

সহযোগিতা কামনা করেন।। অন্যথায় আরও কঠোর কর্মমূচীর মাধ্যমে দাবী আদায়ের ঘোষণা দেন।

ঢাকা, ৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই