জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদসহ আটক নেতাকর্মীদের মামলা প্রত্যাহার ও তাদের মুক্তির দাবিতে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী।
মহাখালীতে জামায়াতের বিক্ষোভ: সোমবার সকাল ৮ টার দিকে মহাখালীর কাঁচাবাজার এলাকায় বিক্ষোভ করে মহানগর জামায়াতে ইসলামী।
এতে নেতৃত্ব দেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মো: সেলিম উদ্দিন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও রমনা থানা আমির ড. রেজাউল করিম, জামায়াত নেতা আ জ ম কামাল উদ্দিন, সালাহ উদ্দিন, ড. আহসান হাবিব, নেয়ামুল করিম ও সাইফুল ইসলাম প্রমুখ।
মিরপুরে মহানগর জামায়াতের বিক্ষোভ: সোমবার সকালে রাজধানীর মিরপুরের কাজিপাড়া এলাকায় বিক্ষোভ মিছিল করেছে মহানগর জামায়াত।
এতে নেতৃত্ব দেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরীর সহকারী সেক্রেটারি মু. মোবারক হোসেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগরীর কর্মপরিষদ সদস্য লস্কর মু.তসলিম, দেলোয়ার হোসেন, মাহফুজুর রহমান, মজলিশে সূরা সদস্য অধ্যাপক আনোয়ারুল করিম, মোস্তাফিজুর রহমান, সোলাইমান হোসেন, মিজানুল হক, নুরুল ইসলাম আকন্দ, জিয়াউল হাসান, এ্যাড. জসিম উদ্দিন, মো. নাসির উদ্দিন, মিরপুর পূর্ব থানা সেক্রেটারি জসিম উদ্দিন, দারুস সালাম থানা সেক্রেটারি আহমদুল্লাহসহ অনেকে।
এমকে/ইআর





